RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

পিএসএলে ভেন্যু কমল, বন্ধ থাকবে গ্যালারি

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এই কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আয়োজক কমিটি এবারের আসর ছয় ভেন্যুর পরিবর্তে দুটি ভেন্যুতে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে সবগুলো ম্যাচই দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পিএসএল-এর ১১তম আসরের ম্যাচগুলো দুটি ভেন্যু লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে।

দুই ভেন্যুতে ২২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

তবে কোন ম্যাচেরই তারিখ পরিবর্তণ করা হয়নি। শুধুমাত্র ভেন্যু পরিবর্তিত হয়েছে। আগামী ২৬ মার্চ প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসমেনকে লাহারোর গাদ্দাফি স্টেডিয়ামে আতিথ্য দিবে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা মানুষকে তাদের চলাচল সীমিত করার কথা বলতে পারি না। প্রতিদিন এই স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার মানুষ আসে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন এই সমস্যা চলবে ততদিন আমরা ম্যাচে কোন দর্শক প্রবেশের অনুমতি দেব না। এটা অবশ্যই কঠিন সিদ্ধান্ত।

কিন্তু বাধ্য হয়েই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পিএসএল’র উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।’

আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রথম ১৪টি ম্যাচ লাহোরে এবং পরবর্তী ১৫টি ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে। এরপর ২১ এপ্রিল লিগের ম্যাচ আবারও লাহোরে ফিরে আসবে। এদিন আসরের দুটি ম্যাচ রয়েছে।

দিনের ম্যাচটি লাহোরে ও রাতের ম্যাচটি করাচিতে অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুতে এই ধরনের দুটি ম্যাচ আরও অনুষ্ঠিত হবে ২২, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল।

কোয়ালিফার আগের সূচী অনুযায়ী রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবার কথা ছিল। নতুন সূচীতে ২৮ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল ও ১ মে দুটি এলিমিনেটর লাহোরেই অনষ্ঠিত হবার কথা ছিল, সেটা নির্ধারিত রয়েছে। ৩ মে ফাইনালও লাহোরেই অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ‘সাইড’ দেওয়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক শ্রমিকের

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

তারাগঞ্জে তামাক ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ফের ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

জন্মদিনেই বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

টাকা পাচারের কারণে অচল অবস্থায় ৭-৮টি ব্যাংক : পানিসম্পদ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ছদ্মবেশী ইউএনও’র ঝটিকা অভিযান খোলা পেট্রোল বিক্রিতে জরিমানা

১৫ বিজিবি’র অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ১

মারা গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন

চাকরি হারালেন আর্জেন্টাইন কোচ

১০

পিএসএলের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম ও রিশাদ

১১

ইরানের গ্যাস পাইপলাইনে হামলা

১২

ঠাকুরগাঁওয়ে পাম্পে নেই তেল, খোলা বাজারে মিলছে চড়া দামে

১৩

গাইবান্ধায় তেলের তীব্র সংকট: পাম্পে হাহাকার, খোলা বাজারে চড়া দাম

১৪

নানা বাড়ি থেকে ফেরার পথে এক পরিবারের ৩ জন নিহত

১৫

৮ দিনে যমুনা সেতুতে প্রায় ১৮ কোটি টাকার টোল আদায়

১৬

জ্বালানি সংকটে পাম্পে তালা, খুচরায় লিটার ৩৫০ টাকা

১৭

সাকিব আল হাসানের জন্মদিন আজ

১৮

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

১৯

পিএসএলে ভেন্যু কমল, বন্ধ থাকবে গ্যালারি

২০