RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

মাংস ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি

ছবিঃ সংগৃহীত

নড়াইলের কালিয়ায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এলাকায় শেখ বংশের নেতৃত্বে রয়েছেন মাহবুবুর রহমান শেখ ও ইসরাইল শেখ এবং মোল্যা বংশের নেতৃত্বে আছেন খায়রুল মোল্যা।

গত শনিবার ঈদের দিন মাংস ভাগাভাগি করে নেয় শেখ বংশের লোকজন। মোল্যা বংশের সমর্থক সালমানকে মাংসের ভাগ না দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডা হয় প্রতিপক্ষের সঙ্গে। এ ঘটনার জেরে সোমবার রাতে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় শটগানের গুলি বর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে মোল্যা বংশের মাহাবুর মোল্যা (৪০), রমজান মোল্যা (৫৫), মিন্টু মোল্যা (৫২), নাহিদ মোল্যা (২১), টুটুল মোল্যা (৩০), শাহীদুল মোল্যা (৪৮), রাজা মোল্যা (৫০), বাঁধন মোল্যা (২৬), তামিম মোল্যা (১৯), সুমন মোল্যা (২৮) এবং শেখ বংশের জরিপ শেখসহ (৫০) উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে নড়াইল জেলা হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, কালিয়ায় সংঘর্ষের ঘটনায় ১৪ জন জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের শরীরে ছররা গুলির অংশ পাওয়া গেছে। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি, বর্তমানে প্রত্যেকেই আশঙ্কামুক্ত। নড়াইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ‘সাইড’ দেওয়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক শ্রমিকের

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

তারাগঞ্জে তামাক ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ফের ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

জন্মদিনেই বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

টাকা পাচারের কারণে অচল অবস্থায় ৭-৮টি ব্যাংক : পানিসম্পদ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ছদ্মবেশী ইউএনও’র ঝটিকা অভিযান খোলা পেট্রোল বিক্রিতে জরিমানা

১৫ বিজিবি’র অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ১

মারা গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন

চাকরি হারালেন আর্জেন্টাইন কোচ

১০

পিএসএলের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম ও রিশাদ

১১

ইরানের গ্যাস পাইপলাইনে হামলা

১২

ঠাকুরগাঁওয়ে পাম্পে নেই তেল, খোলা বাজারে মিলছে চড়া দামে

১৩

গাইবান্ধায় তেলের তীব্র সংকট: পাম্পে হাহাকার, খোলা বাজারে চড়া দাম

১৪

নানা বাড়ি থেকে ফেরার পথে এক পরিবারের ৩ জন নিহত

১৫

৮ দিনে যমুনা সেতুতে প্রায় ১৮ কোটি টাকার টোল আদায়

১৬

জ্বালানি সংকটে পাম্পে তালা, খুচরায় লিটার ৩৫০ টাকা

১৭

সাকিব আল হাসানের জন্মদিন আজ

১৮

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

১৯

পিএসএলে ভেন্যু কমল, বন্ধ থাকবে গ্যালারি

২০