RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। এখনো অন্তত ৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার উড্ডয়নের সময় দুর্ঘটনায় পড়ে বিমানটি। এটি পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়ন করছিল, যা পেরু সীমান্তের কাছে অবস্থিত।

দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের তথ্য অনুযায়ী, বিমানটিতে মোট ১২৮ আরোহী ছিলেন। এর মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য, ১১৫ জন সেনা এবং ২ জন জাতীয় পুলিশ সদস্য।

প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানান, উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্তে আঘাত লাগে এবং পরে একটি ডানায় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বিমানটি আগুন ধরে বিস্ফোরিত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে।

বর্তমানে বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে সামরিক বাহিনীর আধুনিকায়নে বিলম্বের জন্য প্রশাসনিক জটিলতাকে দায়ী করেছেন। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৫০-এর দশকে চালু হওয়া এই ধরনের সি-১৩০ বিমান এখনও বিভিন্ন দেশে সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ‘সাইড’ দেওয়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক শ্রমিকের

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

তারাগঞ্জে তামাক ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ফের ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

জন্মদিনেই বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

টাকা পাচারের কারণে অচল অবস্থায় ৭-৮টি ব্যাংক : পানিসম্পদ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ছদ্মবেশী ইউএনও’র ঝটিকা অভিযান খোলা পেট্রোল বিক্রিতে জরিমানা

১৫ বিজিবি’র অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ১

মারা গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন

চাকরি হারালেন আর্জেন্টাইন কোচ

১০

পিএসএলের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম ও রিশাদ

১১

ইরানের গ্যাস পাইপলাইনে হামলা

১২

ঠাকুরগাঁওয়ে পাম্পে নেই তেল, খোলা বাজারে মিলছে চড়া দামে

১৩

গাইবান্ধায় তেলের তীব্র সংকট: পাম্পে হাহাকার, খোলা বাজারে চড়া দাম

১৪

নানা বাড়ি থেকে ফেরার পথে এক পরিবারের ৩ জন নিহত

১৫

৮ দিনে যমুনা সেতুতে প্রায় ১৮ কোটি টাকার টোল আদায়

১৬

জ্বালানি সংকটে পাম্পে তালা, খুচরায় লিটার ৩৫০ টাকা

১৭

সাকিব আল হাসানের জন্মদিন আজ

১৮

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

১৯

পিএসএলে ভেন্যু কমল, বন্ধ থাকবে গ্যালারি

২০