পরীক্ষামূলক
LIVE TV

এশিয়ার ২ দেশে ভূমিকম্প অনুভূত

এশিয়ার দুই দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮, অপরটি ৫ দশমিক ৯। তবে দেশ দুটিতে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অনুভূত হওয়া এ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। ভূমিকম্পটি কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে।

রাজধানীর পশ্চিমে অবস্থিত বামিয়ান প্রদেশ ও ওয়ারদাক প্রদেশ-এর বাসিন্দারাও জানিয়েছেন, তারা কম্পন অনুভব করেছেন।

অপরদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। এতে শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি এবং নওশেরায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন