RCTV Logo তুষার আচার্য্য,নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

রংপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা মুরাদ খান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে একটি হত্য মামলায় মুরাদ খান নামের একজন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর রেলস্টেশন বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ(আরপিএমপি)।

গ্রেপ্তার হওয়া মুরাদ খান ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নগরীর স্টেশন বাবুপাড়া শাজাপুরের মরহুম মোস্তাক আলমের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করে আরপিএমপি কমিশনার মজিদ আলী জানান, গ্রেপ্তার এড়াতে পাঁচ আগস্টের পর থেকে মুরাদ খাঁন আত্মগোপনে ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। সে মুন্না হত্যা মামলার এজাহারভুক্ত ৫৪ নম্বর আসামি।

উল্লেখ্য যে , রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

এই মামলায় গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলিতে ভাগ্নের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের সাবেক এই সংসদ সদস্য। বর্তমানে তিনি পাঁচ দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০