RCTV Logo ডেক্স নিউজ
১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

আজ বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন গণবিয়ে

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান যৌতুকবিহীন গণবিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেলে গণবিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তালিকা পেলে বলা যাবে কত জোড়া দম্পতি বিয়েতে অংশগ্রহণ করবেন। গত বছর শতাধিক দম্পতির বিয়ে পড়ানো হয়েছিল।

তিনি আরও বলেন, শনিবার বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেব বয়ান করছেন। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা উবায়দুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হয়। বিশেষ দুটি প্রোগ্রামে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশে বয়ান করবেন। ভারতের মাওলানা আকবর শরিফ তলাবাদের (মাদ্রাসার ছাত্রদের) জন্য নামাজের মিম্বরে বয়ান করবেন। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাঈল গোদরা, বাদ আসর ভারতের মাওলানা জুবায়ের বয়ান করবেন। এরপর যৌতুকবিহীন বিয়ে থাকলে পড়ানো হবে। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দিবেন মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব। এরপর অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জোবায়ের। ইজতেমায় অংশ নিতে বিভিন্ন দেশের বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানে গিয়ে উপস্থিত হয়েছেন। তারা তাদের জন্য নির্ধারিত তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত, বন্দেগিতে দিন পার করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

১০

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

১১

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

১২

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

১৩

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

১৪

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৫

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

১৬

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

১৭

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

১৮

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

১৯

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

২০