কোমল পানীয় বিশ্বজুড়ে ব্যাপকভাবে জনপ্রিয়। ২০২১ সালে এর বিশ্বব্যাপী বাজারমূল্য ৪১৩ বিলিয়ন ডলারেরও বেশি ছিল বলে ধারণা করা হয়েছিল। যদিও নিয়মিত কোমল পানীয় পানের ক্ষতিকর দিকগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত, তবুও সব বয়সের মানুষ এটি অতিরিক্ত মাত্রায় পান করে থাকে।
কোমল পানীয় মূলত কার্বনেটেড ওয়াটার বা পানির সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত এক ধরনের পানীয়। এর লোভনীয় বুদবুদ এবং মুখে সুড়সুড়ির অনুভূতি মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে হয়। তবে এই গ্যাস পাকস্থলীর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে।
কোমল পানীয় শুধু সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, হজম সমস্যা ও পাকস্থলীর ক্ষতি করে। তাই স্বাস্থ্য রক্ষায় কোমল পানীয় এড়িয়ে চলাই শ্রেয়।
তথ্যসূত্র: সামা টিভি
মন্তব্য করুন