পরীক্ষামূলক
LIVE TV

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চল ও সিরিয়া সীমান্তসংলগ্ন এলাকায় ইসরাইলের হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলের দাবি, তারা ইরানের অভিজাত কুদস ফোর্সের একজন সদস্য ও হিজবুল্লাহর একজন যোদ্ধাকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ২০২৪ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। সেইসঙ্গে যেগুলোকে তারা কৌশলগত এলাকা মনে করে, এমন পাঁচটি স্থানে এখনো সেনা মোতায়েনও রেখেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আজ ইসরাইলের একটি হামলায় হারমেল জেলার হাউশ আল-সাইয়্যেদ আলি শহরের একটি গাড়ি আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে দুইজন নিহত হন।’

উল্লেখ্য, এলাকাটি উত্তর-পূর্ব লেবাননে সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত।

পরে তারা জানায়, দেশের দক্ষিণাঞ্চলের মাজদাল সালম এলাকায় আরেকটি ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছেন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা লেবাননে হামলা চালিয়ে হুসেইন মাহমুদ মারশাদ আল-জাওহারিকে হত্যা করেছে। জাওহারি ইরানের

‘কুদস ফোর্সের অপারেশনাল ইউনিটের একজন গুরুত্বপূর্ণ যোদ্ধা’ ছিলেন।

দখলদার বাহিনীর দাবি, তিনি (জাওহারি) লেবানন ও সিরিয়া থেকে ইরানের নির্দেশে ইসরাইল ও এর নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত ছিলেন।
ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, তারা মাজদাল সালম এলাকার কাছাকাছি হিজবুল্লাহর একজন সদস্যকেও হত্যা করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন