পরীক্ষামূলক
LIVE TV

নিউজিল্যান্ডে পর্বতকে মানবিক সত্তা হিসেবে স্বীকৃতি

পর্বত কীভাবে মানুষ হিসেবে স্বীকৃতি পায়?
এটা শুনতে হয়তো একটু অদ্ভুত মনে হতে পারে, তবে নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি পর্বতটিকে সম্প্রতি আইনিভাবে একজন ‘মানুষ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুসারে, তারানাকি মাউঙ্গা, যেটি স্থানীয় মাওরি জনগণের কাছে তাদের পূর্বপুরুষের মতোই গুরুত্বপূর্ণ, দীর্ঘ সময় ধরে তাদের পবিত্র ভূমি হিসেবে পরিচিত ছিল। তবে অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের উপনিবেশকারীরা এ ভূমি মাওরি জনগণের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেয়।

অবশেষে, নিউজিল্যান্ড সরকার একটি নতুন আইন পাস করে, যার মাধ্যমে তারানাকি মাউঙ্গাকে মানবিক অধিকার ও দায়িত্ব প্রদান করা হয়েছে।

এই নতুন আইনের অধীনে, তারানাকি মাউঙ্গার মানবিক সত্তার নাম দেওয়া হয়েছে ‘তে কাহুই তুপুয়া’। এর ফলে, এই পর্বত এবং তার আশপাশের ভূমি এখন আইনিভাবে একটি জীবন্ত ও অবিভাজ্য সত্তা হিসেবে গণ্য হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন