RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ৩:২১ অপরাহ্ন

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবার এনসিপির প্রার্থী

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা, সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ খবরে তার নির্বাচনি এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। মঞ্জুর কাদেরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

মঞ্জুর কাদেরের মিডিয়া সেলের একটি সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন মেজর (অব:) মঞ্জুর কাদের। তিনি শাপলা কলি প্রতীক পেয়েছেন। আমরা আশা করছি দ্রুত নির্বাচনী মাঠে আসবেন সাবেক এই প্রতিমন্ত্রী।

মেজর (অব:) মঞ্জুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া সিরাজগঞ্জ-৫ ( বেলকুচি -চৌহালী) নির্বাচনী এলাকা থেকে ২০০৮ সালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নৌকা প্রতীকের কাছে মাত্র ২৫২ ভোটে হেরে যান।

সাবেক সেনা কর্মকর্তা মঞ্জুর কাদের ১৯৮৬ সালে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে একই আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে ধানের শীষ প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে মঞ্জুর কাদের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি এক ফেসবুক পোস্টে মনজুর কাদেরকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত, মাহিন সরকার নিজে এই আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০