পরীক্ষামূলক
LIVE TV

শরণার্থী প্রত্যাবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া উত্তেজনা, পাল্টাপাল্টি শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছেন। অবৈধভাবে বসবাসরতদের বিমানে তুলে নিজ দেশে পাঠানো হচ্ছে। তবে এই উদ্যোগে বাধা দিয়েছে কলম্বিয়া।

সম্প্রতি দুটি মার্কিন বিমানকে কলম্বিয়ায় অবতরণ করতে দেওয়া হয়নি। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। অবশেষে ট্রাম্পের শর্ত মেনে নিতে বাধ্য হয় কলম্বিয়া। সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনি উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের ফেরত নেবে কলম্বিয়া এবং সামরিক বিমানে তাদের ফেরত পাঠানো হলেও আপত্তি জানানো হবে না।

এরপরই যুক্তরাষ্ট্র কলম্বিয়ার ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নেয়। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, কলম্বিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে এবং এক সপ্তাহের মধ্যে তা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে। একইসঙ্গে, কলম্বিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও ভিসা প্রদানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

ট্রাম্পের হুমকির পর কলম্বিয়াও পাল্টা ব্যবস্থা হিসেবে সমস্ত মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো জানিয়েছিলেন, প্রয়োজনে এই শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে, যদিও পরে ২৫ শতাংশেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, কলম্বিয়া শরণার্থীদের ফেরত না নেওয়া পর্যন্ত দেশটির নাগরিকদের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধ থাকবে। বোগোটায় অবস্থিত মার্কিন দূতাবাসকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন