RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগের প্রস্তাব সৌদি আরবের

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট কর্মী নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক জি-টু-জি (সরকারি পর্যায়ে) ফ্রেমওয়ার্ক প্রস্তাব করেছে সৌদি আরব।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি দেশটির শহর রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নেয়ামত উল্যা ভূঁইয়ার সঙ্গে বৈঠকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসার এ প্রস্তাব করেন।

বৈঠকে সৌদি আরবে ২০২৪-২৫ সালে এক হাজার ২০০ জন বাংলাদেশি গ্র্যাজুয়েট নার্স নিয়োগের বিষয়টি প্রশংসিত হয়।

বাংলাদেশ তাদের কর্মদক্ষতা, পেশাদারি ও সেবার মান নিয়ে সৌদি পক্ষের মতামত এবং প্রশিক্ষণ, ভাষাজ্ঞান ও সামগ্রিক প্রস্তুতি উন্নয়নে পরামর্শ চায়। যোগ্য নার্সদের বেসরকারি খাতে নিয়োগ সহজ করতে বাংলাদেশ নার্সদের জন্য প্রোমেট্রিক পরীক্ষার ছাড় চায় এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি হাসপাতাল নিয়োগ মডেলের অনুরূপ একটি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করে।

বৈঠকে সৌদি কমিশন ফর হেলথ স্পেশালটিজ (এসসিএফএইচএস)-এর সঙ্গে বাংলাদেশ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে, যাতে মূল্যায়ন ও লাইসেন্সিং সহজ হয়। এ জন্য সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর, যৌথ ওয়ার্কিং গ্রুপ বা প্রযুক্তিগত কমিটি গঠন এবং পাঠ্যক্রম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়।

প্রতিক্রিয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, স্বাস্থ্য খাতের পরিবর্তনের আগে উভয় পক্ষ একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছিল, যা পরিবর্তন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করা যেতে পারে।

বৈঠকে জানানো হয়, সৌদি আরবে ক্রিটিক্যাল কেয়ার নার্সের ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশি নার্সরা সাধারণ ওয়ার্ডে টেকনিক্যাল নার্স হিসেবে স্বাধীন নার্সের তত্ত্বাবধানে কাজ করছেন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আর স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে না, বর্তমানে হেলথ হোল্ডিং কোম্পানি (এইচএইচসি) সৌদি আরবে স্বাস্থ্যকর্মী নিয়োগের দায়িত্ব পালন করছে।

নার্স নিয়োগে সরকারি ও বেসরকারি উভয় খাতেই প্রোমেট্রিক পরীক্ষা, পেশাগত অভিজ্ঞতা, সৌদি হেলথ কাউন্সিল কর্তৃক পেশাগত যোগ্যতার স্বীকৃতি, নার্স হিসেবে সৌদি লাইসেন্স এবং চিকিৎসাগত ত্রুটি কাভার করার জন্য বীমা বাধ্যতামূলক শর্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৭ কোটি টাকার রক ফসফেট আমদানি করবে সরকার

পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা পরিষদের আলোচনা সভা

নিউজিল্যান্ডকে হারিয়ে দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের

মুখোমুখি হচ্ছে চেন্নাই-মুম্বাই, ফিরছেন ধোনি-রোহিত?

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেল ইরান

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

গ্রামে সেচ নিশ্চিত করতে ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে : জ্বালানী মন্ত্রী

১০

ভুরুঙ্গামারীতে জ্বালানি বিক্রয়ে অনিয়মের অভিযোগ 

১১

কুড়িগ্রামের চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ

১২

ফিজের পর রানার আঘাত, ৫৪ রানে নেই নিউজিল্যান্ডের ২ উইকেট

১৩

আবারও অচল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র: সংকটে উত্তরের ৮ জেলা

১৪

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

১৫

আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী আটক

১৭

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে : শিক্ষামন্ত্রী

১৮

যুদ্ধাবস্থায় পদত্যাগ করলেন মার্কিন নৌবাহিনীর প্রধান

১৯

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সীমা

২০