RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের কমিশন পুনর্গঠন

ছবিঃ আরসিটিভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদের নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সিন্ডিকেটের ১১৭তম সভায় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে এ কমিশন গঠন করা হয়।

গঠিত নির্বাচন কমিশনে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন– অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরীফ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, নবগঠিত কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক নেতৃত্বের চর্চা আরও শক্তিশালী করবে।

এর আগে, ৪ নভেম্বর ১১৬তম সিন্ডিকেট সভায় ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এ কমিশনের প্রধান অধ্যাপক মো. ফেরদৌস রহমান দায়িত্ব দেওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১০

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১১

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

১২

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

১৩

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

১৪

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

১৫

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

১৭

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১৯

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

২০