RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

উপদেষ্টারা আখের গুছিয়ে রেখেছেন : সামান্তা শারমিন

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন। তিনি বলেন, এ ইন্টেরিম গভর্মেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। অথচ সব শ্রেণি-পেশার মানুষ রক্তের বিনিময়ে তাদের ক্ষমতায় বসিয়েছে।

গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, মন্ত্রণালয়ের জন্য কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন। শিক্ষকদের কথা বললেই সরকারের কাছে টাকা নেই।

অন্তর্বর্তী সরকার শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের আশা ছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে, হাসিনা চতুরতার সঙ্গে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার যে প্রক্রিয়া করে গেছেন, তা থেকে উত্তরণ করবে অন্তর্বর্তী সরকার।
বাস্তবে দেখা গেল তারা দেশকে নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা গুরুত্ব পেল না। যারাই সরকার গঠন করুক এ শিক্ষাব্যবস্থা ধ্বংসের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে।
শিক্ষকদের সুযোগ-সুবিধা নিয়ে এই উদাসীনতা কাম্য নয়। এসবই যদি অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া লাগে তাহলে তাদের অবস্থান আমাদের কাছে পরিষ্কার। শিক্ষকদের যে টাকা দেওয়া হচ্ছে তা দিয়ে নিম্নবিত্ত পরিবারেরও সংসার চলে না। উদ্দেশ্যমূলকভাবে আমাদের শিক্ষকদের তারা নিম্নবিত্ত পর্যায়ে রাখতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১০

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১১

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১২

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৩

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৪

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৫

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

১৬

দেশের বাজারে বাড়ল সোনার দাম

১৭

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

১৮

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

১৯

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

২০