RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৫, ৩:১৬ অপরাহ্ন

ফুটবলে প্রথমবার দেখা গেল ‘গ্রিন কার্ড’, কীভাবে কাজ করবে?

ছবি : সংগৃহীত

ফুটবলে রেফারির সিদ্ধান্ত মানে একরকম শেষ কথা। লাল কিংবা হলুদ কার্ড—এই দুই রঙই এতদিন মাঠে শৃঙ্খলা ও শাস্তির প্রতীক ছিল। কিন্তু চিলিতে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য—প্রথমবারের মতো রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে কোচের হাতে উঠল ‘গ্রিন কার্ড’।

রোববার মরক্কোর কোচ মোহাম্মদ ওহাবি স্পেনের বিপক্ষে ম্যাচে একটি বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তে আপত্তি জানাতে রেফারিকে দেখালেন এই নতুন কার্ড। নিয়ম অনুযায়ী, গ্রিন কার্ড দেখানো হলে রেফারি বাধ্য থাকবেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) মনিটরে গিয়ে ঘটনাটি পর্যালোচনা করেন এবং শেষ পর্যন্ত পেনাল্টি বাতিল করে দেন। সেইসঙ্গে স্পেনের খেলোয়াড়কে ডাইভ দেওয়ার জন্য হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচে মরক্কো শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায়।

ফিফার নতুন এই পরীক্ষামূলক উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মাঠের বিতর্ক কমানো ও কোচদেরও সিদ্ধান্ত চ্যালেঞ্জের সুযোগ দেওয়া। প্রতিটি দল ম্যাচে সর্বোচ্চ দুবার এ সুযোগ পাবে। কোচরা গ্রিন কার্ড (কিছু টুর্নামেন্টে নীল বা বেগুনি রঙেরও হতে পারে) প্রদর্শন করলেই রেফারি বাধ্য থাকবেন ঘটনার ভিডিও পুনর্মূল্যায়ন করতে।

এটি অনেকটা ক্রিকেটের ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), টেনিসের হক-আই বা আমেরিকান ফুটবলের কোচেস চ্যালেঞ্জের মতো। এরই মধ্যে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে স্পেন-মরক্কো ছাড়াও মেক্সিকোর ম্যাচে ব্যবহৃত হয়েছে এই নিয়ম।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা প্রকাশ করেছেন, এই নতুন কার্ড ফুটবলে স্বচ্ছতা আনবে ও বিতর্ক কমাবে। তবে ফুটবলের দুনিয়ায় এই উদ্যোগ টিকে থাকবে কি না, তা জানাবে সময়ই।

উল্লেখ্য, ২০২৩ সালে পর্তুগালে নারীদের একটি ম্যাচে প্রথমবার ‘হোয়াইট কার্ড’ চালু করা হয়েছিল, যা ন্যায্য খেলা বা ফেয়ার প্লের স্বীকৃতি হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে সেটি জনপ্রিয়তা পায়নি। এবার ফিফার নজর গ্রিন কার্ডে—যা কি না ফুটবলকে নতুন যুগে প্রবেশ করাতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০