RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ৮:২৫ অপরাহ্ন

মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জনের মেডিকেল ভর্তি ফল স্থগিত,যাচাই-বাছাই চলবে ২৭-২৯ জানুয়ারি

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মুক্তিযোদ্ধার সন্তান কোটায় মেডিকেল ভর্তি পরীক্ষার ১৯৩ জনের ফল স্থগিত করেছে। অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানিয়েছেন, ফল প্রকাশের পর কিছু বিতর্ক ওঠে, বিশেষ করে কম নম্বরে ভর্তির জন্য নির্বাচিত হওয়া শিক্ষার্থীদের নিয়ে। প্রকাশিত ফলকে বৈষম্যমূলক দাবি করে রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ প্রদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থী। তারা ফল বাতিলের দাবিও তোলেন।

অধ্যাপক রুবীনা ইয়াসমীন সোমবার বিকালে বলেছেন, ফল আপাতত স্থগিত রাখা হয়েছে এবং তাদের কাগজপত্র যাচাই করতে তিনটি কমিটি গঠন করা হয়েছে। ২৭, ২৮, ২৯ জানুয়ারি, এই তিন দিনে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেবেন। যাচাইয়ের পর, যদি মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া অন্য কেউ কোটায় নির্বাচিত হয়ে থাকে, তবে তার ভর্তি বাতিল হবে। অধ্যাপক রুবীনা আরও বলেছেন, এটি প্রাথমিক ফলাফল। কাগজপত্র যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০