RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ৭:১৭ অপরাহ্ন

ষষ্ঠবারের মতো রিয়াল মাদ্রিদের সভাপতি হলেন ফ্লোরেন্তিনো পেরেজ

ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ২০০০ সালে প্রথমবার ক্লাবটির সভাপতি হওয়ার পর ২০০৬ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তিনি। দুই বছরের বিরতির পর ২০০৯ সালে পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং এবারসহ টানা পাঁচবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হলেন।

লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচের পর রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, ‘নির্বাচনে একজন মাত্র প্রার্থী থাকায় ফ্লোরেন্তিনো পেরেজকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।’ নতুন মেয়াদে তিনি ২০২৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতির পদ অলংকৃত করবেন।

২০০৯ সালে দ্বিতীয় দফায় সভাপতি হওয়ার পর রিয়াল মাদ্রিদ স্বর্ণযুগ পার করছে। এই সময়ে ক্লাবটি ২০১২, ২০১৭, ২০২০, ২০২২, ২০২৪ সালে পাঁচবার লা লিগা জিতেছে। এছাড়াও, রিয়াল মাদ্রিদ এই সময়ে ছয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে, যার মধ্যে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ে।

ফ্লোরেন্তিনো পেরেজ রিয়ালের সভাপতির চেয়ারে ২০ বছর পার করেছেন, তবে এখনো ক্লাবের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের রেকর্ডধারী সান্তিয়াগো বার্নাব্যুর চেয়ে পিছিয়ে আছেন। ১৯৪৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত টানা ৩৪ বছর ২৬৪ দিন রিয়ালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বার্নাব্যু। পেরেজের মেয়াদই এখন দ্বিতীয় সর্বোচ্চ।

ফ্লোরেন্তিনো পেরেজ ইউরোপীয় ক্লাব ফুটবলে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত। তার দূরদর্শী নেতৃত্বে রিয়াল মাদ্রিদ ক্রীড়া ও আর্থিক ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। দল গঠনের ক্ষেত্রে কাকে দলে নেওয়া হবে এবং কাকে ছেড়ে দেওয়া হবে, তা তিনি সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন করেন। কোচ নিয়োগ এবং ক্লাবের আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তার দক্ষতা সর্বমহলে প্রশংসিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০