RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ৭:১০ অপরাহ্ন

হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন, প্রথম দিনে কি হতে যাচ্ছে?

ছবি: সংগৃহীত

আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় (মার্কিন সময় দুপুর ১২টা) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এর আগে দেশটির ৪৫তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

সাধারণত মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলের সামনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া (মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস) থাকায় অনুষ্ঠানটি ইনডোরে আয়োজন করা হবে। শপথ নেওয়ার পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্বরা।

ডোনাল্ড ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এটি দ্বিতীয়বার যখন রবার্টস তাকে শপথ বাক্য পাঠ করাবেন। একই অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেবেন।

শনিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। তার পরিকল্পিত নির্বাহী আদেশগুলোর মধ্যে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নেওয়া বেশ কিছু নীতিমালা বাতিলের বিষয়ও রয়েছে।

ট্রাম্পের অঙ্গীকার অনুযায়ী, তার নতুন প্রশাসনের প্রথম দিন থেকেই কঠোর অভিবাসন নীতি, বিশেষ করে গণবিতাড়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০