RCTV Logo রাজশাহী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠেছে ফুটপাতের ছুটির দিনের বাজার

ছবিঃ আরসিটিভি

রাজশাহীতে ছুটির দিনে ফুটপাত ঘিরে জমে উঠছে বিশেষ বাজার। শুক্রবার ও ছুটির দিনে সকাল থেকে রাত পর্যন্ত শহরের সাহেববাজার, রানীবাজার, বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় ফুটপাতে বসে যায় দোকান। এসব বাজারে কম দামে কেনাকাটার সুযোগ থাকায় নিম্নবিত্ত, মধ্যবিত্ত থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন।

শুক্রবার রাজশাহীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, হাজারো মানুষ ভিড় করছেন ফুটপাতের অস্থায়ী দোকানে। পোশাক, শিশুদের খেলনা, জুতা, প্লাস্টিক সামগ্রী, গৃহস্থালি পণ্য, কসমেটিকস, ইলেকট্রনিক্সের ছোটখাটো জিনিসপত্র সবই পাওয়া যাচ্ছে বাজার দরের তুলনায় তুলনামূলক কম দামে।

রাজশাহী কলেজের শিক্ষার্থী মাহফুজ আলম বলেন, শুক্রবার বাজার অনেক জমজমাট থাকে। এখানে দামের দিক থেকে অনেকটা সাশ্রয়ী হওয়ায় আমি এখান থেকে টি-শার্ট কিনতে এসেছি। যেখানে মার্কেটে ৩০০-৪০০ টাকা লাগে, ফুটপাতে তা ২০০-২৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

ক্রেতা মোস্তাফিজুর রহমান জানান, সাহেববাজারের ফুটপাতের বাজার দিন দিন আরও জমে উঠছে। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের জন্য এটি অনেক বড় সহায়তা। তারা স্বল্প আয়ে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে।

বাজারে আসা গৃহিণী রুখসানা খাতুন বলেন, আমাদের মতো গৃহিণীদের জন্য এই ফুটপাতের বাজার আশীর্বাদ। এখানে একসাথে কাপড় রান্নাঘরের সরঞ্জাম, এমনকি বাচ্চাদের খেলনাও কম দামে পাওয়া যায়। এজন্য প্রায় শুক্রবারই আসি।

অন্যদিকে, ফুটপাতের দোকানদার আলামিন হসেন বলেন, আমরা সপ্তাহে দুইদিন বিশেষ করে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত বাজার সাজাই। এই দিনগুলোতে বিক্রি বেশি হয়। ক্রেতারা পণ্য সস্তায় পায়, আমরাও মোটামুটি ভালো লাভ করি।

শুধু শহর নয়, আশেপাশের উপজেলা থেকেও অনেকে আসেন এ বাজারে কেনাকাটা করতে। পরিবারের সদস্যদের নিয়ে আসা এক ক্রেতা মনিরুল ইসলাম বলেন, রাজশাহী শহরের ফুটপাতের বাজারে জিনিসপত্র বৈচিত্র্যময়। বাজারে ঢুকলে এক জায়গাতেই অনেক কিছু পাওয়া যায়, তাই দূরদূরান্ত থেকে মানুষ আসছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছুটির দিনের এই বাজার ক্রমেই মানুষের শেষ ভরসাস্থলে পরিণত হচ্ছে। তবে ফুটপাত দখল ও যানজটের কারণে সাধারণ পথচারীদের ভোগান্তিরও সৃষ্টি হয়। তবুও সাশ্রয়ী দামের কারণে ফুটপাতের বাজারে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০