RCTV Logo ডেস্ক রিপোর্ট
৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

রংপুরসহ ৪৬ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন দাবি-আপত্তি আহ্বান করার পর মোট ৮৪টি সংসদীয় আসনের আবেদন জমা পড়ে। এই ৮৪ আসনের শুনানি করে ৪৬টি আসনের সীমানা পুননির্ধারণ করে কমিশন। তবে সীমানা পুননির্ধারণের খসড়ায় ৩৯ আসনে পরিবর্তন এনে দাবি-আপত্তি আহ্বান করে ইসি।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৩০০ আসনের পুননির্ধারিত নির্বাচনী এলাকার চূড়ান্ত তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের ২৫৪টি সীমানা বহাল রাখা হয়েছে, বাকিগুলোয় পরিবর্তন এসেছে। এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করেছিল। এরপর দাবি-আপত্তি শুনানি শেষে তা নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা পুননির্ধারণ করা হয়।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবার গাজীপুরে গতবারের চেয়ে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়েছে। বাগেরগাটের একটি আসন কমিয়ে ৩টি আসন করা হয়েছে। এবার খুব সুচারুভাবে ও বিশেষায়িত কমিটি দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা সীমানা নির্ধারণ করেছি। এখন নির্বাচন প্রস্তুতির অন্যান্য কাজ খুব দ্রুত শেষ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল কাজটি শেষ হওয়ায় ইসির কাজের অগ্রগতি দৃশ্যমান হলোখবরটা বলেও জানান তিনি।

যেসব আসনের পরিবর্তন এলো—

পঞ্চগড়-১ ও ২
রংপুর-১ ও ৩
সিরাজগঞ্জ-১ ও ২
পাবনা-১ ও ২
বাগেরহাট-১, ২ ও ৩
সাতক্ষীরা-২, ৩ ও ৪
মানিকগঞ্জ-২ ও ৩
ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪
গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬
নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫
ফরিদপুর-২ ও ৪
শরীয়তপুর-২ ও ৩
ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩
কুমিল্লা-১, ২, ৬ ও ১০
নোয়াখালী-১, ২, ৪ ও ৫
চট্টগ্রাম-৭ ও ৮

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন বেশি এসেছে। এবার ৪৬টি আসনের সীমানায় পরিবর্তন এলো। যদিও গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করে খসড়া তালিকা প্রকাশ করেছিল। এরমধ্যে ঢাকা-৩, কুমিল্লা-৯, ঢাকা-১৯, সিলেট-১ আগের অবস্থায় ফিরেছে এবং সেই সঙ্গে আরও কিছু আসনে দাবি-আপত্তি আসায় পরিবর্তন এসেছে।

খসড়া নিয়ে ৮৪টি আসনে আপত্তি এবং সুপারিশ আবেদন জমা হয় ১ হাজার ৮৯৩টি। গত ২৪ থেকে ২৭ আগস্ট টানা চারদিন ওইসব আবেদনের শুনানির পর চূড়ান্ত এই তালিকা প্রকাশ করেছে ইসি। এতে দেখা যাচ্ছে, ওই খসড়া তালিকায় যেসব আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছিল, সেগুলো আবারও পরিবর্তন করে চূড়ান্ত সীমানা প্রকাশ করেলো নির্বাচন কমিশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০