RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবিঃ আরসিটিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে “ফুটবল টুর্নামেন্ট ২০২৫” উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শহরের শহীদ সোহরাওয়ার্দী মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। বিএনপি বিশ্বাস করে, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্ট তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, জেলা পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকের দিনের প্রথম ম্যাচের খেলায় লালমনিরহাট পৌর বিএনপি ও হাতীবান্ধা উপজেলা বিএনপি অংশ নেয়। খেলায় লালমনিরহাট পৌর বিএনপি ৫-২ গোলের ব্যবধানে জয়লাভ করে।

জেলা বিএনপি সূত্র জানায়, এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে ধাপে ধাপে খেলাগুলো সম্পন্ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০