RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত, আহত তিন

ছবিঃ আরসিটিভি

পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩ জন।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে পঞ্চগড় সদর উপজেলার, তিন মাইল নামক এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার জগদল বসুনিয়া পাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৪০) জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুল সালাম এর ছেলে ইয়াসিন আলী (৭)।

আহতরা একই উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়রা জানান, ইজি-বাইকে চড়ে ভুক্তভোগীরা পঞ্চগড় শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। তিন মাইল নামক এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজি-বাইকের যাত্রীরা আহত হয়ে মাটিতে লুটিযে পড়ে।

তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহমদ আলী ও শিশু ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া আহত সাদেকুল ও প্রিয়াকে হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিবি পুলিশের মাইক্রোবাসটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সরাসরি সামনে থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। পরে ডিবি পুলিশের গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুল আরেফিন শুভ বলেন, দুর্ঘটনার শিকার ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি তিনজনের মধ্যে একজনকে রংপুরে পাঠানো হয়েছে।

বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল সড়ক দুর্ঘটনায় ২ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করাসহ ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

আমির খানকে হত্যার হুমকি

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১১

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

১২

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

১৩

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

১৪

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

১৭

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

১৮

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০