RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ অগাস্ট ২০২৫, ৫:২০ অপরাহ্ন

একাদশ ভর্তির দ্বিতীয় ধাপের ফল ২৮ আগস্ট রাতে

গ্রাফিক্সঃআরসিটিভি

২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে আগামী ২৮ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮টায়। আর সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের ফল প্রকাশের পর যারা মনোনয়ন পাবে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

রোববার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক প্রফেসর রিজাউল হক বলেন, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ২৮ তারিখ রাত ৮টায়। এ ধাপে সুযোগ পাবেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি অথবা আবেদন করেও মনোনয়ন পাননি কিংবা মনোনীত কলেজ বাতিল করেছেন। ঠিক কতজন শিক্ষার্থী সুযোগ পাবেন, তা এখনই বলা কঠিন। শেষ মুহূর্ত পর্যন্ত আবেদন বাড়তে থাকে। আমরা আগামীকাল সন্ধ্যা নাগাদ সঠিক চিত্রটা জানতে পারব।

জানা গেছে, এবারের ভর্তি প্রক্রিয়ায় প্রথম ধাপে কলেজে মনোনীত হয়নি ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাই ৫ হাজার ৭৬৫ জন। বোর্ড বলছে, এটি আসন সংকটের কারণে নয়, বরং অনেক শিক্ষার্থী বাস্তবসম্মত সিদ্ধান্ত না নিয়ে কেবল জনপ্রিয় কলেজগুলোকে পছন্দের তালিকায় রেখেছিলেন। ফলে পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও তারা বাদ পড়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আবেদন করেছিলেন ১০ লাখ ৭৭ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করেছেন ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। তাদের মধ্যে প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী কলেজে মনোনীত হয়েছেন। সারাদেশের ৯৫ শতাংশ কলেজে শিক্ষার্থী মনোনীত হলেও ৫ শতাংশ কলেজে একজনও ভর্তি হয়নি। এমনকি ১০টি কলেজে কোনো আবেদন পড়েনি।

বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপ শেষে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর গ্রহণ করা হবে তৃতীয় ধাপের আবেদন। এরপর ৭ থেকে ১৪ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন ক্রিস গেইল

বক্স অফিসে অক্ষয়ের বিধ্বংসী কামব্যাক, মাত্র ৪ দিনেই ‘ভূত বাংলা’র আয় ১০০ কোটি ছাড়াল

১০

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

১১

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা

১২

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৩

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন রিকশাচালক স্বামী

১৪

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভে ৬০ জনের বেশি আটক

১৫

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল হওয়া পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। 

১৬

লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ: রিয়াল মাদ্রিদ কোচ

১৭

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৮

রাতভর অবরোধের পর অবশেষে পরীক্ষায় বসল গাইবান্ধার সেই ৬৫ পরীক্ষার্থী

১৯

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

২০