RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

অনুপ্রবেশ করা ৫ নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ

ছবিঃ আরসিটিভি

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভারতের ফুলবাড়ী ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির হাতে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ভারতের ১৮/ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম।

জানা যায়, এক বছর আগে তারা অবৈধভাবে বেনাপোল ও যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বাসাবাড়ি ও পার্লারে কাজ করছিলেন।

গত ১৬ মে ভারতের গুজরাট এলাকায় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরদিন ১৭ মে মহারাষ্ট্রের পালঘরের একটি নারী আশ্রয়কেন্দ্রে রাখা হয়।

পরবর্তীতে ১৭ আগস্ট তাদের শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে আনা হয়। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটকরা হলেন, মাগুরার মোহাম্মদপুর এলাকার শিরিনা পারভীন (৩২), নওগাঁর বদলগাছি এলাকার আমিনা আক্তার (৪০) এবং বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার লাবনী আক্তার (৩০)
সাতক্ষীরার কলারোয়া এলাকার জেসমিন সুলতানা (৩৬) এবং পারভীন খাতুন (৩৮)

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোঃ নজির হোসেন জানান, বিজিবি ওই পাঁচ নারীকে থানায় হস্তান্তর করেছে। তবে তাদের পরিবারের সদস্যরা আগে থেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এবং উপস্থিত ছিলেন। তাই পরবর্তীতে নারীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

আমির খানকে হত্যার হুমকি

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১১

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

১২

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

১৩

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

১৪

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

১৭

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

১৮

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০