RCTV Logo ডেস্ক রিপোর্ট
২২ অগাস্ট ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

চোর সন্দেহে পিডিবির দুই কর্মীকে পিটুনি, একজনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এতে লোকমান হোসেন (৩৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অপর এক কর্মীকে জীবিত উদ্ধার করেছে এবং অভিযুক্ত একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার গ্রামের আসাদনগরে দুলালের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত মোস্তাফিজুর রহমান (২৮) শেরপুরের শ্রিবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আমির আল কাউসার বলেন, জাহাজমারার আসাদনগরে ভাঙারি ব্যবসায়ী বাবুলের বাড়িতে বিদ্যুৎ অফিসের এক কর্মীর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযোগ আছে, বাবুল বিদ্যুতের কিছু সরঞ্জাম চুরি করেছিলেন এবং সেই সরঞ্জাম উদ্ধারের জন্য সেখানে গেলে বাবুলসহ কয়েকজন মিলে তাদের মারধর করে। এই ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত, তা খুঁজে বের করা পুলিশের দায়িত্ব। আমরা জোর দাবি করছি—এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। একইসঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান, যেন এ ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, নিহত লোকমান ও মোস্তাফিজ বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় প্রায় ১৬০ কেজি মালামাল বিক্রির জন্য স্থানীয় ভাঙারি ব্যবসায়ী দুলালের দোকানে যান। এ সময় স্থানীয় ইলেকট্রিশিয়ান তারেক আজিজ (৩৫) ও আরও কয়েকজন তাদের আটক করে চোর সন্দেহে দোকানের ভেতরে রশি দিয়ে বেঁধে রাখেন। একপর্যায়ে তারেক লোহার দণ্ড দিয়ে লোকমানের হাতে ও পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলে দুই শতাধিক লোক ভিড় করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে দুজনকে উদ্ধার করে। তবে তখন লোকমান প্রচণ্ড ঘামতে থাকেন এবং অচেতন হয়ে পড়েন। বাঁধন খোলার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ, জাহাজমারা তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ও হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তারেক আজিজকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। পিডিবি, ঠিকাদারি প্রতিষ্ঠান বা নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে বিক্রির জন্য নেওয়া ১৬০ কেজি মালামাল উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০