RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

গাজা যুদ্ধবিরতি, হামাসের মুক্তি পাওয়া ৩ বন্দির নাম প্রকাশ

যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন বন্দির নাম প্রকাশ করেছে যারা মুক্তি পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি পোস্টে হামাসের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

একটি প্রতিবেদনে আলজাজিরা জানায়, বন্দিদের নাম প্রকাশের পর, যুদ্ধবিরতি শুরু হওয়ার পথ পরিষ্কার হয়েছে, যদিও এটি এক ঘণ্টা বিলম্বিত হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এর মুখপাত্র আবু ওবাইদা বলেন, ‘‘বন্দি বিনিময়ের অংশ হিসেবে আমরা আজ রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮), এবং ডোরন শাতানবার খাইর (৩১)-কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

হামাস আরও জানিয়েছে, তারা গাজার তিন জিম্মির নাম মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে, যাদের আজ মুক্তি দেওয়া হবে।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয় জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের প্রথম দিনের মুক্তি পাওয়া জিম্মিদের তালিকা পেয়েছে।

১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাসইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। আজ ১৯ জানুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতিবন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। তবে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতি শুরু হবে না যতক্ষণ না হামাস মুক্তি দেওয়ার জন্য চাওয়া জিম্মিদের তালিকা দেয়।

এমনকি, নেতানিয়াহু ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না তালিকা দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১১

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৫

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৬

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৭

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৮

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৯

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

২০