RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৫, ৪:২২ অপরাহ্ন

গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতায় পদত্যাগ করেছেন ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী

ইসরাইলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক দল ওজামা ইয়েহুদিত বা ইহুদি শক্তি পার্টির আরও দুই মন্ত্রীও পদত্যাগ করেছেন। এই পদত্যাগের খবরটি আসে ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই, যদিও যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল, তবে তা এখনও কার্যকর হয়নি।

ওজামা ইয়েহুদি পার্টি এখন থেকে ক্ষমতাসীন জোটের অংশ থাকবে না, তবে তারা জানিয়েছে, তারা নেতানিয়াহুর সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না। তবে, এই দলটি ইতামার বেন গভিরের নেতৃত্বে যুদ্ধবিরতির চুক্তিকে একটি “বেপরোয়া চুক্তি” হিসেবে অভিহিত করেছে এবং এই চুক্তি কার্যকর হলে গাজার কৌশলগত এলাকা থেকে ইসরাইল সেনাদের প্রত্যাহারের পাশাপাশি হামাসের অপরাজিত থাকা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছে।

১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। তবে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, গাজায় প্রথম ধাপে মুক্তি পাওয়া জিম্মিদের তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।

নেতানিয়াহু ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা প্রদান করে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১১

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১২

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৩

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৪

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৫

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৬

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৭

দাম কমলো জেট ফুয়েলের

১৮

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৯

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

২০