RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ অগাস্ট ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আপত্তি নিষ্পত্তি ও সংশোধনের পর চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

সোমবার (১১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়া তালিকার আপত্তি নিষ্পত্তি কমিটির সুপারিশ এবং উপাচার্যের অনুমোদনের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

খসড়া তালিকায় মোট ভোটার ছিল ৩৯ হাজার ৯৩২ জন। চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ১৫৭ জন। ভোটার তালিকা সব হলের নোটিশ বোর্ডে এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে দেখা যাবে।

ছাত্রী ভোটারদের মধ্যে রোকেয়া হলে ৫,৬৪১ জন, শামসুন নাহার হলে ৪,০৮৪ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২,১০৩ জন, কবি সুফিয়া কামাল হলে ৪,৪৩৪ জন এবং ফজিলাতুন্নেছা মুজিব হলে ২,৬৪০ জন রয়েছেন।

ছাত্র ভোটারদের মধ্যে অমর একুশে হলে ১,২৯৫ জন, কবি জসীমউদ্দিন হলে ১,৩০৩ জন, জগন্নাথ হলে ২,২২২ জন, শেখ মুজিবুর রহমান হলে ১,৬০৬ জন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ১,৯৯৮ জন, ফজলুল হক মুসলিম হলে ১,৭৬২ জন, বিজয় একাত্তর হলে ২,০২৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,৭৫১ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১,৯৫৭ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১,৪৯৯ জন, স্যার এ এফ রহমান হলে ১,৩৭৭ জন এবং হাজী মুহাম্মদ মুহসীন হলে ১,৪০২ জন আছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পরও যদি বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকার প্রমাণ মেলে, তবে তা তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন ক্রিস গেইল

বক্স অফিসে অক্ষয়ের বিধ্বংসী কামব্যাক, মাত্র ৪ দিনেই ‘ভূত বাংলা’র আয় ১০০ কোটি ছাড়াল

১০

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

১১

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা

১২

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৩

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন রিকশাচালক স্বামী

১৪

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভে ৬০ জনের বেশি আটক

১৫

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল হওয়া পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। 

১৬

লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ: রিয়াল মাদ্রিদ কোচ

১৭

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৮

রাতভর অবরোধের পর অবশেষে পরীক্ষায় বসল গাইবান্ধার সেই ৬৫ পরীক্ষার্থী

১৯

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

২০