RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

‎কুড়িগ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে ২ শিক্ষার্থীর মৃত্যু‎

প্রতীকি ছবি

‎শাপলা ফুল তুলতে গিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ২ শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।

‎সোমবার (২৮ জুলাই) বিকাল ৪টার সময় উপজেলার সদর ইউনিয়নের কুটি চন্দ্র খানা চোত্তাবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

‎নিহতরা হলো- আশা মনি (১১) ও সুমাইয়া আক্তার (১১)। আশা মনি ওই এলাকার আলম মিয়া মেয়ে। সুমাইয়া আক্তার একই এলাকার আবু বক্কর মিয়ার মেয়ে। তারা দুইজনেই উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

‎ওই এলাকার বেলাল মিয়া জানান, সোমবার বিকেল দিকে বৃষ্টির মাঝে পার্শ্ববর্তী বড় ডোবা নামে নিচু জমিতে শাপলা ফুল তোলার জন্য পানিতে নামে দুই বান্ধবী। ওই ডোবার ফাকেকিছু জমি কোনায় বড় বড় গর্ত করা ছিল। সেই গর্তগুলোয় গভীর পানি ছিল যা তারা বুঝতে পারিনি। ফুল তুলতে তুলতে একসময় তারা দুজনই ওই গর্তের গভীর পানিতে পড়ে যায়। কিছুক্ষণ নিখোঁজ থাকার পর তাদের লাশ ভেসে ওঠে।

‎এদিকে মাছ ধরতে আসা লোকজন তাদের কাছাকাছি পৌছিলে দুজনের লাশ পানিতে ভেসে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে লোকজন জড়ো হয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটো বাড়িতে নিয়ে আসে।

‎উত্তর কুটি চন্দ্র খানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীদ্বয় আমার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তারা শাপলা ফুল তুলতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে এটা ভাবতেই পারছি না।

‎ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিস্তারিত জানার পর লাশ দুটোর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০