RCTV Logo রাজশাহী ব্যুরো
১৭ জুলাই ২০২৫, ৫:০০ অপরাহ্ন

চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টদের মতো বিতাড়িত করবে: রাজশাহীতে হেফাজতে ইসলামের নেতারা

ছবিঃ আরসিটিভি

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ বশিরুল্লাহ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে আপনাদেরকেও বিতাড়িত করবে। ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একচুল ছাড় দেব না।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরীর দড়িখরবো এলাকার একটি হোটেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বশিরুল্লাহ আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু আলেম ওলামার ত্যাগের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তিক করার চেষ্টা করা হলে আমরা তা রুখে দেব। আমরা ভারতের আধিপত্য চাই না, আমরা আমেরিকার গোলামীও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে বাংলাদেশে পশ্চিমা আধিপত্য আমরা মেনে নেব না। কথিত নারী কমিশনের নারী সংস্কার বাস্তবায়ন হলে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপ বলেন, হেফাজতকে রাজনীতি ও নির্বাচনের স্বার্থে ব্যবহার করা হবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। তিনি হেফাজতের কেন্দ্রীয় নেতাদের সংগঠনের ভেতরে বিভক্তি দূর করার আহ্বান জানান।

পরে রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর কমিটির সভাপতি করা হয়েছে মুফতি হুসাইন ও মহানগর সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আব্দুস সবুর সিরাজীকে।

এছাড়াও জেলা কমিটির সভাপতি করা হয় মাওলানা শহীদুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ইমরান উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০