RCTV Logo খাইরুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি
৭ জুলাই ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

লালমনিরহাট সদর হাসপাতালের কোয়ার্টার থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে তুষার চন্দ্র রায় (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তুষার চন্দ্র রায় রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা। তিনি ষষ্ঠ শ্রেণি থেকে লালমনিরহাটে তার মাসি জানোকি বালা সরকারের সাথে বসবাস করছিলেন।

আজ সোমবার (৭ জুলাই) সকালে লালমনিরহাট সদর হাসপাতালের কোয়ার্টারের একটি কক্ষ থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে জানোকি বালা সরকার কোয়ার্টারের একটি কক্ষে তুষারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি মরদেহ ঝুলন্ত থেকে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। তুষারের হাতে একটি চিরকুট ছিলো বলে জানায় পুলিশ।

জানোকি বালা জানায়, “আমি ভেবেছি সে হয়তো জীবিত আছে তাই আমি তাকে নামিয়েছি কিন্তু সে ততক্ষণে মারা গিয়েছে তার গলায় গামছা প্যাঁচানো ছিল।সকালে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে আমি হাসপাতালে ডিউটিতে থাকি,তুষার আমার ছেলে কৌশিকের সাথেই ঘুমায়। আমার ছেলে সকাল ১০টা ১০ এ বাসা থেকে বের হয়। এবং আমি সকাল ১১:৪৫ এ কোয়ার্টারে ফিরি মাঝখানের এই ৩৫ মিনিটেই তার মৃত্যু হয়।”

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী জানান, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১০

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১১

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১২

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১৪

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৫

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৯

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

২০