RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, ১:০০ অপরাহ্ন

গাইবান্ধায় সেনা অভিযানে অস্ত্র ও মাদক চার শীর্ষ সন্ত্রাসী আটক

ছবি : আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতজুড়ে।

আটককৃত সন্ত্রাসীরা হলেন – আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। এদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল।

সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০