RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২২ জুন ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সুমন মিয়াকে (২৮) রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র্যাব-১০ এবং সুন্দরগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে শুক্রবার ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে র্যাব -১ এর একটি দলও সহায়তা করে।

শনিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেলিম রেজা বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় ও যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তার প্রাথমিক জবানবন্দি রেকর্ড করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরো জানান, একাধিক অভিযানে ইতোমধ্যে প্রধান আসামি সুমনের পাশাপাশি তার পিতা মজিবর রহমান ও দেশীয় অস্ত্রসহ তার ভাবী স্বপ্না বেগমকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তার সুমন মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগকর্মী হিসেবে পরিচিত।

উল্লেখ্য, গত ৬ জুন রাত ১০টার দিকে বিএনপি নেতা ইলিয়াস মিয়া তার নিজস্ব মৎস্য খামার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পূর্বশত্রুতার জেরে সুমনসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে ইলিয়াসকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ঘটনার পর ইলিয়াস মিয়াকে হাসপাতালে নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে রক্তাক্ত অবস্থায় থাকা ইলিয়াসকে একজন জানতে চাইলে তিনি “মজিবরের ছেলে যুবলীগকর্মী সুমন, ডাকুয়ার ছেলে যুবাইর ও তালেবের ছেলেসহ চারজনের নাম চিহ্নিত করে বলেন।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০