পরীক্ষামূলক
LIVE TV

পঞ্চগড়ে ভারত থেকে পুশইন করা নারী-শিশুসহ আটক ২১

পঞ্চগড়র সদরের জয়ধরভাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২১ মে) গভীর রাতে পুশইনের এ ঘটনাটি ঘটে।

পরে বিজিবির টহল দল রাতে সীমান্তে তাদের দেখতে পেয়ে আটক করে বলে জানিয়েছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদোজা।

আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষসহ ১৩টি শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই বাংলাদেশি।

জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট এলাকায় বসবাস করে আসছিল। ২১ মে ভারতীয় পুলিশ তাদের গুজরাট এলাকায় আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে। এর পর কলকাতা থেকে বাসযোগে এসে ভারতের ৯৩/টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে রাতের বেলা গেট দিয়ে বের করে সীমান্ত পিলার ৭৫৭/১০-এসের কাছ দিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিজিবি জানিয়েছে, পুশইনের ঘটনায় বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হচ্ছে। একই সাথে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে আটককৃতরা।

Facebook Comments Box

মন্তব্য করুন