RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন

ইউক্রেনকে রাশিয়ার হুমকি: “আমরা আরও ২১ বছর যুদ্ধ করতে সক্ষম”

রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা অন্তত আরও ২১ বছর লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান ও ক্রেমলিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি এমন মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, মেডিনস্কি ইউক্রেনীয় প্রতিনিধিদলকে বলেন, “আমরা যুদ্ধ চাই না। কিন্তু আমরা এক বছর, দুই বছর, এমনকি ২১ বছরও যুদ্ধ করতে প্রস্তুত। আমরা অতীতে সুইডেনের সঙ্গে ২১ বছর ধরে যুদ্ধ করেছি। আপনি কতদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত?”

মেডিনস্কির বক্তব্যের মাধ্যমে ১৭০০ থেকে ১৭২১ সাল পর্যন্ত চলা গ্রেট নর্দার্ন যুদ্ধের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। পিটার দ্য গ্রেটের আমলে রাশিয়া সুইডেনের বিরুদ্ধে টানা ২১ বছর যুদ্ধ করেছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এর আগে নিজেকে পিটার দ্য গ্রেটের সঙ্গে তুলনা করেছেন।

তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠক ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলে। আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ছিল যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি। এর আওতায় উভয় পক্ষ এক হাজার বন্দি সেনা বিনিময়ে সম্মত হয়।

তবে ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া চারটি অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহারের দাবি করেছে। যখন ইউক্রেনীয় প্রতিনিধিরা এই দাবির তীব্র বিরোধিতা করে, তখন রুশ আলোচকরা পাল্টা জবাব দেন, “পরের বার পাঁচটি অঞ্চল হবে।”

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বৈঠকে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি পুতিনকে পরোক্ষভাবে আমন্ত্রণ জানালেও পুতিন সেখানে যাননি।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, “আমার সঙ্গে পুতিনের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি সফল হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০