RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন

ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের কাছাকাছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত ও পাকিস্তান পারমাণবিক সংঘাতের কাছাকাছি অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার এই দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করছে।

মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
“পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের দিকে এগোচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। ক্ষেপণাস্ত্র হামলা ও সামরিক কার্যক্রম বাড়ছে। সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা চালানো হচ্ছে।”

ট্রাম্প আরও বলেন, “এরা (ভারত ও পাকিস্তান) ছোট শক্তি নয়। তারা প্রধান পারমাণবিক শক্তি। তাই তাদের মধ্যে সংঘাত বিশ্ব পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি।”

ট্রাম্প পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং যোগাযোগ অব্যাহত রয়েছে।

ট্রাম্প বলেন, “তারা (পাকিস্তান) আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়। যদিও আমাদের বাণিজ্য এখনো সীমিত, তবে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে।”

তিনি পাকিস্তানি জনগণের প্রশংসা করে বলেন, “তারা অত্যন্ত বুদ্ধিমান এবং অসাধারণ কাজ করে। আমরা তাদের সঙ্গে আরও ভালো বাণিজ্য সম্পর্ক গড়তে চাই।”

ট্রাম্প আরও বলেন, তিনি তার প্রশাসনের কর্মকর্তাদের ভারত ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করার নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, “আমি আমার জনগণকে বলেছি, পাকিস্তান এবং ভারতের সঙ্গে যোগাযোগ করতে।”

তিনি উভয় দেশকে বাণিজ্যের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। “আমরা উভয় দেশকেই বলেছি, আমাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো উচিত। এতে উভয় দেশই লাভবান হবে।”

ট্রাম্প তার বক্তব্যে ইরানের বিষয়ে বলেন, “ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। আমরা চাই, তারা আগ্রহ প্রকাশ করুক। এটি আমাদের জন্য বড় অর্জন হবে।”

এছাড়া রাশিয়াকে সতর্ক করে তিনি বলেন, “যদি ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি না হয়, তাহলে আমরা রাশিয়ার ওপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা আরোপ করব।”

ট্রাম্প তার বক্তব্যে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতিকে “বিশ্ব রাজনীতিতে বড় সাফল্য” হিসেবে উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০