RCTV Logo স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

অনুরোধ নয়, কোহলিকে জানানো হয়েছিল ‘চরম সত্য’

গত মে, মুম্বাইয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দেয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় আর জায়গা নেই রোহিত শর্মা বিরাট কোহলির জন্য। সেদিনই রোহিত টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। মাত্র চার দিনের ব্যবধানে একই পথে হাঁটলেন কোহলিও।

বিভিন্ন গণমাধ্যমে দাবি উঠেছিল, কোহলিকে বোঝাতে বিসিসিআই অনুরোধ করেছিল যাতে তিনি অবসর না নেন। তবে ভারতের প্রভাবশালী দৈনিক জাগরণ এসব দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে—বোর্ড কোনো অনুরোধ করেনি, বরং বাস্তবতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।

এক বোর্ড কর্মকর্তা জাগরণকে বলেন, “বিসিসিআই কখনও কাউকে অনুরোধ করে না। একজন খেলোয়াড় খেলবেন কি না, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।” তিনি আরও জানান, কোহলিকে স্পষ্ট করে বলা হয়েছিল—“রান করতে পারলে দলে থাকবে, না পারলে নয়।”

বিসিসিআইয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এখন তরুণ মুখের ওপর জোর দেওয়া হচ্ছে। গত বছরের টেস্ট ব্যর্থতা, বিশেষ করে বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাজে পারফরম্যান্সের পর সিনিয়রদের প্রতি আস্থা হারিয়েছে বোর্ড। পরিবর্তে তারা এমন কাউকে চাইছে, যারা দীর্ঘ মেয়াদে দলের নেতৃত্ব দিতে পারবে।

কোহলির সাম্প্রতিক ফর্মও চিন্তার কারণ ছিল। অস্ট্রেলিয়া সফরে একটি সেঞ্চুরি পেলেও বাকি ম্যাচগুলোতে মিলিয়ে করেন মাত্র ৯০ রান, ব্যাটিং গড় ২৩-এর নিচে। এমন পারফরম্যান্সের প্রেক্ষাপটেই তিনি ১৪ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন।

বোর্ডের বার্তা ছিল সোজাসাপটা—যে পারফর্ম করবে, সেই থাকবে। রোহিত কোহলি, দুই অভিজ্ঞ ক্রিকেটারই অবশেষে সেই বার্তা মেনে নিয়েই সরে দাঁড়ালেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০