RCTV Logo স্পোর্টস ডেস্ক
৫ মে ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

এক রাতে দুই কিংবদন্তির বিদায়  মেসি-রোনালদোর মহাদেশীয় স্বপ্ন ভঙ্গ

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বে একই রাতে নেমে এলো যুগের অবসানের ইঙ্গিত। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—দুই কিংবদন্তি একই দিনে মহাদেশীয় টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তাদের ক্লাবগুলো হারের মুখ দেখল, যেন একসাথে শেষ হলো এক যুগের আধিপত্য।

ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিল। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা মায়ামির দ্বিতীয় লেগে অন্তত তিন গোলের জয় দরকার ছিল। জর্দি আলবার গোলে আশা জাগলেও সেবাস্টিয়ান বর্হাল্টের এক গোল ও দুই অ্যাসিস্টে ভ্যাঙ্কুভার ফাইনালে পৌঁছাল। মেসি টানা চতুর্থ ম্যাচে গোলশূন্য থাকলেন, আর মায়ামি টানা তৃতীয় হার মেনে নিল।

মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, “আমাদের রক্ষণে দুর্বলতা ছিল, এটা স্বীকার করতেই হবে। এই পরাজয় থেকে শিখে এগিয়ে যেতে হবে।”

এশিয়ায় রোনালদোর আল নাসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওাসাকি ফ্রন্টেলের কাছে ৩-২ গোলে হেরে গেল। সাদিও মানে ও আয়মান ইয়াহিয়ার গোলেও প্রতিপক্ষের তরুণদের গতি ও কৌশলের কাছে হার মানল পিওলির দল। রোনালদো গোলের কাছাকাছি গেলেও শেষ মুহূর্তে ব্যর্থ হলেন।

আল নাসরের কোচ স্তেফানো পিওলি স্বীকার করলেন, “আমরা গুরুত্বপূর্ণ ভুল করেছি, যা ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর কারণ হয়েছে।

একই রাতে দুই মহাদেশে দুই কিংবদন্তির বিদায় যেন ইঙ্গিত দিল—সময় বদলাচ্ছে। মেসি ও রোনালদো এখনও মাঠে আলো ছড়ালেও তাদের শক্তির মাত্রা প্রশ্নের মুখে। তাদের বিদায় শুধু ক্লাবের জন্য নয়, সমর্থকদের জন্যও এক বেদনাদায়ক মুহূর্ত।

ফুটবল ইতিহাসে এই রাতটি চিহ্নিত থাকবে দুই তারকার ট্র্যাজেডি হিসেবে, যেখানে নতুন প্রজন্মের পদধ্বনি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০