RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৫, ৩:২১ অপরাহ্ন

পাক-ভারত উত্তেজনা নিরসনে রাশিয়ার সহায়তার প্রস্তাব

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে এই প্রস্তাব দেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জিও নিউজ জানায়, দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনার লক্ষণীয় বৃদ্ধি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।”

এছাড়া, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, গত ২২ এপ্রিল কাশ্মীর উপত্যকার পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট পরিস্থিতি রাজনৈতিকভাবে সমাধানের জন্য মস্কো প্রস্তুত রয়েছে।

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গেও ফোনালাপ করেন। তখনও তিনি উভয় প্রতিবেশী দেশকে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান।

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাম এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ঘটনার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও একাধিক কড়া প্রতিক্রিয়া জানায়। এর মধ্যে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো পদক্ষেপও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০