RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ মে ২০২৫, ৩:২৬ অপরাহ্ন

মস্কোয় হামলা হলে কিয়েভের টিকে থাকার গ্যারান্টি কেউ দিতে পারবে না: রাশিয়া

আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে মস্কোতে আয়োজিত অনুষ্ঠানে ইউক্রেন যদি হামলা চালায়, তাহলে কিয়েভ ১০ মে পর্যন্ত টিকে থাকবে—এ গ্যারান্টি কেউ দিতে পারবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। শনিবার নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন। ক্রেমলিন জানিয়েছে, এই ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। এ সময় পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতাকে আমন্ত্রণ জানিয়ে বিজয় দিবস উদযাপন করবেন।

মস্কোর যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি ৩০ দিনের হলে তিনি তাতে রাজি হতে পারেন। তবে পুতিন সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, তিনি কোনো সংক্ষিপ্ত বিরতি চান না, বরং একটি দীর্ঘমেয়াদি নিষ্পত্তি প্রত্যাশা করেন।

জেলেনস্কি আরও জানান, ইউক্রেন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোয় ৯ মে অনুষ্ঠানে আসা বিদেশি অতিথিদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না। তার ভাষায়, “রাশিয়ার ভূখণ্ডে কিছু ঘটলে তার দায় আমাদের নয়। আপনাদের অতিথিদের নিরাপত্তার দায়িত্ব আপনাদেরই।”

জেলেনস্কির এই বক্তব্যকে ‘মৌখিক উস্কানি’ বলে উল্লেখ করে মেদভেদেভ বলেন, “৯ মে যদি প্রকৃত কোনো উসকানিমূলক ঘটনা ঘটে, তাহলে কেউই নিশ্চিত করতে পারবে না যে কিয়েভ ১০ মে পর্যন্ত অস্তিত্ব ধরে রাখতে পারবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১০

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১২

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৫

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৭

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

১৮

অতিরিক্ত ডিম খেলে শরীরে কী ঘটে?

১৯

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

২০