RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

ভারতীয় হামলার আশঙ্কায় আজাদ কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ

নয়াদিল্লির সঙ্গে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) এক সরকারি নির্দেশনার মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সরকারি নোটিশে বন্ধের কারণ স্পষ্ট না করা হলেও, পাকিস্তানি কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমে গরম ও তাপপ্রবাহকে ছুটির কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন।

তিনি বলেন, “এই মুহূর্তে আমরা দুই ধরনের তাপপ্রবাহের মুখোমুখি— একটির উৎস প্রকৃতি, অন্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেকোনো সময় হামলার লক্ষ্য হতে পারে— সেই ঝুঁকি মাথায় রেখেই আমরা মাদ্রাসাগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমরা শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চাই না।”

হাফিজ নাজির আরও জানান, আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তান প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুই অঞ্চল— আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তানে বর্তমানে ৪৪৫টি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে পড়াশোনা করে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী।

উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী করেনি, তবে তারা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদ চুক্তি স্থগিতসহ একাধিক কঠোর পদক্ষেপ নেয়।

এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের জন্য আকাশ ও স্থলসীমা বন্ধসহ পাল্টা ব্যবস্থা নিয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিবেশেই মঙ্গলবার ভারতের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথা বলেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০