RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫, ২:০০ অপরাহ্ন

দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে: হামাস

ইসরায়েলি দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গোষ্ঠীটির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

হামাস বিবৃতিতে জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘নির্ধারিত বিজয়’ ও রাফাহ ধ্বংসের হুমকি আসলে গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা আড়াল করার এবং জনগণকে বিভ্রান্ত করার এক মরিয়া প্রচেষ্টা।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছি, দখলদারিত্ব পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ চলবে। রাফাহ প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে এবং আক্রমণকারীদের জন্য এক অবিরাম দুঃস্বপ্ন হয়ে রয়ে যাবে।”

২০২৩ সালের ৭ অক্টোবর, দক্ষিণ ইসরাইলে হামলা চালায় হামাস। ওই হামলায় ১,২০০ জন নিহত হন এবং প্রায় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

হামাসের এই হামলার পরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলে এই অভিযান। যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের মুখে ২০২৪ সালের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

তবে যুদ্ধবিরতির দু’মাস শেষ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দ্বিতীয় দফার এই হামলায় এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

গত দেড় বছরে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩০০ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪১৬ জনে। নিহত ও আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা গত সপ্তাহে এএফপিকে জানান, হামাস একাধিক ধাপে বন্দি বিনিময় এবং পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতিতে রাজি রয়েছে।

হামাস দাবি করছে, যুদ্ধবিরতির যে কোনো চুক্তিতে ৭ অক্টোবরের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়া, ইসরায়েলি হামলা বন্ধ, গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দি বিনিময় এবং উপত্যকায় অবিলম্বে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা আবশ্যক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০