RCTV Logo ডেস্ক রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার বিষয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন

ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার বিষয়ে বৈঠকের আয়োজন করেছে। আগামী বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, কক্সবাজার জেলার সকল ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে রোহিঙ্গা শরণার্থীদের নাম থাকলে তা বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রক্রিয়া হাইকোর্টের রিট পিটিশন নং ৪৬১৫/২০২৪-এর আদেশ অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, রোহিঙ্গারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ায় ২০১৯ সালে নির্বাচন কমিশন চট্টগ্রাম বিভাগের ৩২টি উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করে। এসব এলাকায় ভোটার নিবন্ধনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ করার পরই ভোটার তালিকা প্রস্তুত করা হয়।

এই বৈঠকে কক্সবাজারের ভোটার তালিকা পর্যালোচনা করে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার জন্য চূড়ান্ত কর্মপন্থা নির্ধারণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০