RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন

দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাস, তবে অস্ত্র সমর্পণে অস্বীকৃতি

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজায় ইসরাইলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির বিষয়ে তারা উন্মুক্ত, তবে অস্ত্র সমর্পণের কোনো প্রশ্নই ওঠে না। কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার সময় হামাস নেতারা এই অবস্থান পরিষ্কার করেছেন।

রয়টার্স সূত্র জানিয়েছে, হামাস আশা করছে তাদের যুদ্ধবিরতির প্রস্তাব মধ্যস্থতাকারী দেশগুলোর সমর্থন পাবে। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধের অবসান, গাজার পুনর্গঠন, ইসরাইলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার জিম্মিদের বিনিময়ে পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে তারা সম্মত হতে পারে।

হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল-নোনো বলেছেন,

“যুদ্ধবিরতির ধারণা ও সময়কাল নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত। আমরা যুদ্ধের অবসানের জন্য যেকোনো গুরুতর প্রস্তাব গ্রহণে উন্মুক্ত।”

তবে অস্ত্র সমর্পণ নিয়ে তিনি কঠোর অবস্থান জানান দিয়ে বলেন,

“হামাসের অস্ত্র কোনো আলোচনার বিষয় নয়। যতদিন দখলদারিত্ব থাকবে, ততদিন আমাদের অস্ত্র থাকবে।”

অন্যদিকে, ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল বলেছেন, হামাস যদি অবশিষ্ট ৫৯ জন জিম্মিকে মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে, তাহলে “আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরাইলে আক্রমণ চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা ১৫ মাস ধরে চলেছে। মাঝখানে সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হলেও গত ১৮ মার্চ থেকে ইসরাইল আবারও হামলা শুরু করে, যেখানে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত এবং পাঁচ হাজারেরও বেশি আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০