RCTV Logo হেলথ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

কাটাছেঁড়া ছাড়াই হার্টের ব্লকেজ সারাবে ২ ইঞ্চির ‘লিডলেস’ পেসমেকার

হার্টে ব্লকেজ বা হৃৎস্পন্দনের গতিতে অসামঞ্জস্য ধরা পড়লে সাধারণত বুকের চামড়া কেটে হৃৎপিণ্ডের পাশে পেসমেকার বসানো হয়। তবে এখন থেকে আর কাটাছেঁড়া ছাড়াই জীবন রক্ষা করা যাবে। মাত্র দুই ইঞ্চি লম্বা ‘লিডলেস’ পেসমেকার গলার শিরা দিয়ে সরাসরি হার্টে স্থাপন করা যাবে। এই পদ্ধতিতে মিলবে আরও বেশ কিছু সুবিধা।

সম্প্রতি মুম্বাইয়ে এমন এক বিরল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো ভারতে ৯২ বছরের এক বৃদ্ধা মহিলার হার্টে এই লিডলেস পেসমেকার বসানো হয়েছে। অস্ত্রোপচারের পর রোগীর শরীরে কোনো জটিলতাও দেখা যায়নি।

সাধারণ পেসমেকারে স্পন্দন উৎপাদনের জন্য একটি বা একাধিক তার বা লিড থাকে, যা হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত হয়। তবে নতুন এই প্রযুক্তিতে কোনও তারের প্রয়োজন নেই। বিশেষ পদ্ধতিতে গলার কাছে ছোট্ট একটি ছিদ্র করে, তার মধ্য দিয়েই সরাসরি পেসমেকার হার্টে পৌঁছে দেওয়া হয়। ফলে রোগীকে কাটাছেঁড়া বা বড় ধরনের অস্ত্রোপচারের ঝুঁকি নিতে হয় না, এবং অস্ত্রোপচারের পরও কোনো ব্যথা অনুভূত হয় না।

এলিজাবেথ ফিজার্ডো নামের ওই বৃদ্ধার হার্টে ব্লকেজ ধরা পড়েছিল, যার ফলে হাঁটাচলার সময় শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, তার শরীরে প্রচলিত পদ্ধতিতে পেসমেকার বসানো ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ‘লিডলেস পেসমেকার’ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ‘মিনিমাল ইনভেসিভ’ পদ্ধতিতে হার্টে স্থাপন করা সম্ভব, যা নবতিপর রোগীর জন্য ছিল সবচেয়ে নিরাপদ বিকল্প।

মুম্বাইয়ের এসএল রাহেজা হাসপাতালে এই অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে। হাসপাতালের ইন্ট্রাভেনশনাল অ্যান্ড স্ট্রাকচারাল কার্ডিয়োলজি বিভাগের পরিচালক, চিকিৎসক হরেশ মেহতা জানান, “লিডলেস পেসমেকার রোগীদের জন্য অনেক বেশি নিরাপদ, কারণ এতে বুকের চামড়া কেটে বড় অস্ত্রোপচার করার প্রয়োজন হয় না।”

তিনি আরও বলেন, “কোনো লিড না থাকায় ব্যবহারকারীরা আরও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। গাড়ি চালানো, সাঁতার কাটা— এসব কাজেও কোনো সমস্যা হবে না।” হরেশ মেহতা জানান, ব্যাটারিচালিত এই পেসমেকার সহজেই শরীর থেকে অপসারণযোগ্য এবং এর জটিলতার সম্ভাবনাও অনেক কম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০