RCTV Logo হেলথ ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১:১০ অপরাহ্ন

রেডিওথেরাপি: ভুল ধারণা ও বাস্তবতা

ছবি : সংগৃহীত

ক্যানসার— আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে যুগান্তকারী অগ্রগতির ফলে আজ ক্যানসার চিকিৎসায় আমরা অনেকদূর এগিয়েছি। এই উন্নতির একটি গুরুত্বপূর্ণ দিক হলো রেডিওথেরাপি, যা বর্তমানে ক্যানসার চিকিৎসার অন্যতম প্রধান স্তম্ভ। তবুও, অনেকের মনে এই চিকিৎসা পদ্ধতি নিয়ে এখনো নানা ভ্রান্ত ধারণা ও অমূলক ভয় কাজ করে। চলুন জেনে নিই রেডিওথেরাপি নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা এবং বাস্তবতা।

১. রেডিওথেরাপি ক্যানসারের চেয়ে বেশি ক্ষতিকর –

বাস্তবতা: এটি সম্পূর্ণ ভুল ধারণা। আধুনিক রেডিওথেরাপি ক্যানসার কোষকে লক্ষ্য করে নির্ধারিত মাত্রায় রশ্মি প্রয়োগ করে, আশপাশের সুস্থ কোষকে যতটা সম্ভব নিরাপদ রাখে। চিকিৎসাটি সুনির্দিষ্ট, নিরাপদ ও নিয়ন্ত্রিত।

২. এর পার্শ্বপ্রতিক্রিয়া অসহনীয় –

বাস্তবতা: আধুনিক প্রযুক্তি যেমন IMRT বা VMAT ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বেশিরভাগ রোগী চিকিৎসার সময় স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে পারেন।

৩. এটি কেবল শেষ পর্যায়ে ব্যবহার করা হয় –

বাস্তবতা: রেডিওথেরাপি কেবলমাত্র শেষ পর্যায়ে নয়, প্রাথমিক স্তর থেকেই প্রয়োগযোগ্য। অস্ত্রোপচারের আগে বা পরে, কেমোথেরাপির সাথে সমন্বয়েও ব্যবহার হয় এবং অনেক ক্ষেত্রেই এটি ক্যানসার সম্পূর্ণ নিরাময়ে সহায়তা করে।

৪. একবার নেওয়ার পর আবার নেওয়া যায় না –

বাস্তবতা: রোগ পুনরায় দেখা দিলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আবার রেডিওথেরাপি দেওয়া সম্ভব, যাকে বলা হয় Re-Irradiation

৫. রেডিওথেরাপি দিলে চুল পড়ে যায় –

বাস্তবতা: চুল পড়ে কেবল তখনই, যখন মাথা বা মস্তিষ্কে রেডিওথেরাপি দেওয়া হয়। শরীরের অন্য অংশে প্রয়োগ করলে মাথার চুল পড়ে না। অনেক ক্ষেত্রেই চুল পরে আবার গজিয়ে ওঠে।

৬. এটি সব ক্যানসারে কাজ করে না –

বাস্তবতা: যদিও সব ক্যানসারে রেডিওথেরাপি দরকার পড়ে না, কিন্তু স্তন, জরায়ুমুখ, ফুসফুস, গলা, মস্তিষ্ক ও প্রোস্টেট ক্যানসারে এটি অত্যন্ত কার্যকর।

৭. এটি সবার নাগালের বাইরে –

বাস্তবতা: এটি সত্য যে রেডিওথেরাপি ব্যয়বহুল, তবে বর্তমানে অনেক সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং করপোরেট সেক্টরে সাশ্রয়ী মূল্যে এ সেবা দেওয়া হচ্ছে। অনেকেই এটি জানেন না।

সঠিক তথ্যই সচেতনতার ভিত্তি

রেডিওথেরাপি নিয়ে অহেতুক ভয় বা ভুল ধারণা রোগীর চিকিৎসা গ্রহণে বাধা হয়ে দাঁড়ায়। তাই সময়মতো সঠিক তথ্য জানা, সচেতন হওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়াই ক্যানসার মোকাবেলার মূল চাবিকাঠি।📧

ডা. আরমান রেজা চৌধুরী
সিনিয়র কনসালটেন্ট, রেডিয়েশন অনকোলজি, এভারকেয়ার হাসপাতাল ঢাকা [email protected]

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০