RCTV Logo খাইরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে লালমনিরহাটে জামায়াতের বিক্ষোভ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটে জেলায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুনার রশিদ, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, ও ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু তালিব প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। এনসিপি নেতাদের ওপর বর্বর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রমাণ হয়েছে,এই সরকার সাধারণ জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সন্ত্রাসীরা যদি এভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, তবে দেশের গণতন্ত্র ও নিরাপত্তা কোন জায়গায় দাঁড়াবে?

তারা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০