RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১:০৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলেই মায়েদের জন্য ৫ হাজার ডলার বোনাস ঘোষণা

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলেই মায়েদের ৫ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৬ লাখ টাকা বোনাস দেওয়ার প্রস্তাবনা এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে। জন্মহার বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ট্রাম্প এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “আমার কাছে এটি একটি ভালো ধারণা বলে মনে হচ্ছে। মায়েদের জন্য এটি একটি শুভ সংবাদ।”

সরকার প্রদত্ত এই প্রণোদনা ‘শিশু বোনাস’ হিসেবে পরিচিত হবে এবং এটি সরকারিভাবে মায়েদের সহায়তার একটি অংশ হবে। যদিও ট্রাম্প স্পষ্ট করেননি যে, অবৈধ অভিবাসী বা কাগজপত্রহীন মায়েরা এ সুবিধার আওতায় আসবেন কি না।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কাছে আরও কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে—চাইল্ড ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ, শিক্ষার জন্য মাসিক অর্থায়ন, এবং বিবাহিত ও সন্তানধারী ব্যক্তিদের জন্য ফেডারেল প্রোগ্রামগুলিতে বিশেষ সুবিধা। এমনকি ছয় বা ততোধিক সন্তান জন্ম দিলে মায়েদের ‘ন্যাশনাল মেডেল অব মাদারহুড’ পদক দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে।

সিডিসির (CDC) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এশিয়ান (ভারত ব্যতীত) ও হিস্পানিক নারীদের মধ্যে জন্মহার বেশি হলেও কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং আমেরিকান আদিবাসী নারীদের মধ্যে জন্মহার হ্রাস পাচ্ছে। বিশেষত হোয়াইট আমেরিকানদের মধ্যে সন্তান না নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় রিপাবলিকান রাজনীতিকরা বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন এবং প্রণোদনার পক্ষে অবস্থান নিচ্ছেন।

এই উদ্যোগে সমর্থন জানিয়ে, গত মাসে ১৪ সন্তানের জনক ও ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক ফক্স নিউজকে বলেন, “জন্ম নিয়ন্ত্রণের ফলে মানবতা ধ্বংসের দিকে যাচ্ছে।” একইভাবে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত জানুয়ারিতে ‘মার্চ ফর লাইফ’-এর একটি সমাবেশে বলেন, “আমি আরও শিশু চাই। সন্তান ধারণ করা আমেরিকানদের দায়িত্ব। আমি খুব সহজভাবে বলছি—আমেরিকায় আরও শিশু প্রয়োজন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০