RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১:০৯ অপরাহ্ন

হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন?

গাজায় হামাসের হাতে বন্দি থাকা রুশ নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে বন্দিদের মুক্তির জন্য ভবিষ্যতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বুধবার (১৬ এপ্রিল) ক্রেমলিনে আলেকজান্ডার ট্রুফানোভ ও তার পরিবারের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকালে পুতিন এই বক্তব্য দেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে পুতিন জানান, ট্রুফানোভের মুক্তি সম্ভব হয়েছে রাশিয়া ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিনের ‘ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের’ কারণে। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা এই ধরণের মানবিক সফলতা আরও বারবার নিশ্চিত করার চেষ্টা করব, যাতে যারা এখনো বন্দিদশায় আছেন, তারাও যেন স্বাধীনতা ফিরে পান।’

রুশ প্রেসিডেন্ট সরাসরি হামাসের রাজনৈতিক নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, ‘আমি মনে করি আমাদের আবেদন শুনে এই মানবিক কাজটি করার জন্য হামাসের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।’

তিনি ট্রুফানোভকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনাকে মুক্তি দেওয়া হয়েছে—আমি আপনাকে এর জন্য অভিনন্দন জানাই।’

এই ঘটনা রাশিয়া-ফিলিস্তিন সম্পর্কের মানবিক দিকটি সামনে আনলেও, এটি আন্তর্জাতিক রাজনীতিতে হামাস ও রাশিয়ার মধ্যকার সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার বিষয়েও নতুন আলোকপাত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০