RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ২:৫০ অপরাহ্ন

ডায়াবেটিস থাকলেও মজায় খান রসগোল্লা! জেনে নিন সহজ ও স্বাস্থ্যকর রেসিপি

ডায়াবেটিস থাকলে মিষ্টি খাওয়া অনেক ক্ষেত্রেই নিষেধ। কিন্তু বাঙালির খাবারের তালিকায় মিষ্টি ছাড়া যেন উৎসবই অসম্পূর্ণ! বিশেষ করে পয়লা বৈশাখ বা কোনো পারিবারিক ভোজে শেষ পাতে একটুকরো রসগোল্লা না হলে চলে?

তবে চিন্তার কিছু নেই। রক্তে শর্করা বাড়ার ভয় না করেই এবার ঘরেই তৈরি করে নিতে পারেন চিনি ছাড়া রসগোল্লা, যা ডায়াবেটিস রোগীদের জন্যও উপযোগী। চলুন জেনে নিই এই স্বাস্থ্যকর রসগোল্লা তৈরির সহজ রেসিপি।

 উপকরণ:

  • ছানা – ১ কাপ

  • ময়দা – ১ চা চামচ

  • সুজি – আধা চা চামচ

  • এলাচ গুঁড়ো – সামান্য

  • বেকিং পাউডার – এক চিমটে

  • স্টেভিয়া (চিনির বিকল্প) – ১ চা চামচ

  • পানি – প্রয়োজনমতো

 প্রস্তুত প্রণালী:

  1. ছানা মাখানো:
    ছানাটি হাত দিয়ে ভালোভাবে মিহি করে নরম মসৃণ করে নিন।

  2. ডো তৈরি:
    এরপর ময়দা, সুজি, এলাচ গুঁড়ো ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ছানার সঙ্গে মেখে নিন।

  3. বল বানানো:
    এই মিশ্রণ থেকে ১০-১২টি ছোট গোল বল তৈরি করুন।

  4. সেদ্ধ করা:
    একটি হাঁড়িতে তিন কাপ পানি গরম করুন। পানি ফুটে উঠলে বলগুলো ধীরে ধীরে দিয়ে দিন। ঢেকে রেখে মাঝারি আঁচে ৩০–৩৫ মিনিট সেদ্ধ করুন। পানি কমে এলে সামান্য গরম পানি আরও যোগ করতে পারেন।

  5. মিষ্টির বিকল্প সিরা:
    ফুটানো পানি থেকে বলগুলো তুলে, হালকা গরম পানিতে স্টেভিয়া গুলে সেই পানিতে বলগুলো ভিজিয়ে রাখুন।

  6. ভিজিয়ে রাখা:
    রসগোল্লাগুলো ৫–৬ ঘণ্টা স্টেভিয়া মেশানো পানিতে ভিজিয়ে রাখুন।

এরপরই তৈরি আপনার চিনি ছাড়া রসগোল্লা! স্বাদে আপস নয়, আবার স্বাস্থ্যও ঠিকঠাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১০

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১২

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৫

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৭

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

১৮

অতিরিক্ত ডিম খেলে শরীরে কী ঘটে?

১৯

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

২০